ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় এলাকায় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, এক মহিলা ‘স্যুইসাইড বম্বার’ এই হামলা চালায়। স্থানীয় মিলিশিয়ার দাবি, হামলাকারী মহিলা বোকো হারামের জিহাদি। নাইজেরিয়ার এই জঙ্গি সংগঠনটি হামলার দায় স্বীকারও করে।

ঘটনাটি ঘটেছে মইদুগুরি থেকে ৯০ কিলোমিটার দূরে, দিকওয়া শহরের এক মসজিদে। লোকাল মিলিশিয়ার নেতা ইব্রাহিম লিমান জানান, হতাহতরা ভোরে মসজিদে প্রার্থনা করতে এসেছিলেন। সেসময় ওই মহিলা বোমারু বিস্ফোরণ ঘটায়।

এদিকে, সেনা দাবি করেছে বোকো হারামের জঙ্গিরা আর একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। তাতে অবশ্যে কেউ হতাহত হয়নি। তবে, ভয়ে দোকানপাট বন্ধ হয়ে যায়। গত আট বছরে উত্তরপূর্ব নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় কমপক্ষে ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। ভয়ে ঘরছাড়া ২৬ লাখ মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৫

আপডেট সময় ০৯:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭