ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চতুর্থ শিল্প বিপ্লব: পারস্পরিক সহযোগিতা অপরিহার্য

আকাশ জাতীয় ডেস্ক:

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।

বিগত কয়েক দশক ধরে প্রযুক্তি অসীম গতিতে বিকশিত হচ্ছে এবং বৈশ্বিক অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করছে।
বুধবার (১০ নভেম্বর) জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার সহযোগিতায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিল্প উন্নয়নের ওপর ২য় আঞ্চলিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দু’দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) প্রতিনিধিরা, শ্রীলংকা ও ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের শিল্পমন্ত্রীরা, আসিয়ানের প্রতিনিধিসহ প্রায় ২৫টি দেশের সরকারি ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

শিল্পমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ উপাদানগুলো অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট, ইন্টারনেট অব থিংস, স্বনিয়ন্ত্রিত যানবাহন, ন্যানোপ্রযুক্তি, জৈবপ্রযুক্তি ইত্যাদি আমাদের জন্য যেমন সুযোগ তৈরি করছে, তেমনি নতুন নতুন চ্যালেঞ্জের উদ্ভব হচ্ছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। চতুর্থ শিল্প বিপ্লব বৈশ্বিক আয় বৃদ্ধি এবং বিশ্বব্যাপী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন নীতি, আইন, বিধি ও কৌশলপত্র প্রণয়ন করেছে। দক্ষতা বৃদ্ধির জন্য কার্যক্রম হাতে নিয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির চেষ্টা চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগগুলো কাজে লাগাতে হবে।

পরে শিল্পমন্ত্রী শ্রীলংকার শিল্পমন্ত্রী উইমল ভিরাওয়ানসার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন এবং দু’দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

এদিকে বৃহস্পতিবার সকালে জাকার্তায় বাংলাদেশের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক বার্নাডো ক্যালজাডিল্লা সার্মিন্টো দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা প্রদত্ত কান্ট্রি প্রোগ্রাম লক্ষ্যমাত্রা অর্জনে বাংলদেশে কারিগরি সহযোগিতা প্রদানের জন্য তাদের সহায়তা কামনা করেন।

১০-১১ নভেম্বর শিল্প উন্নয়নের ওপর ২য় আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গত ০৯ নভেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছান। সম্মেলন শেষে শুক্রবার (১২ নভেম্বর) তার দেশে ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চতুর্থ শিল্প বিপ্লব: পারস্পরিক সহযোগিতা অপরিহার্য

আপডেট সময় ০৫:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১