ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বৃষ্টি বাধায় ফের পেছাল বাংলাদেশের ম্যাচ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বৃষ্টি বিপাকে আবারও পিছিয়েছে বাংলাদেশ-সেশেলসের মধ্যকার ফুটবল ম্যাচটি। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সোমবার ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। তবে আবহাওয়ার বৈরি আচরণে দ্বিতীয় দিনেও ম্যাচটি পিছিয়েছে। সবঠিক থাকলে আগামীকাল ম্যাচটি মাঠে গড়াতে পারে।

বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু জানিয়েছেন, ‘আজ (মঙ্গলবার) বাংলাদেশের খেলা হচ্ছে না। আয়োজকরা মিটিংয়ে বসেছে। শিগগিরই তারা জানাবে আমাদের খেলা কখন হবে।’

বাংলাদেশের ম্যাচ না হলেও বিকালে কলম্বো রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত হবে মালদ্বীপ-শ্রীলঙ্কার ম্যাচ। সেখানে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করার কথা রয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর।

অন্যদিকে বাংলাদেশ ও সিশেলসের মধ্যকার ম্যাচের পরিবর্তন করা সময় সূচি এখনও আনুষ্ঠানিকভাবে না জানালেও মৌখিকভাবে আগামীকাল বুধবার খেলাটি মাঠে গড়াব বলে জানিয়েছেন ফুটবল শ্রীলঙ্কা (এফএসএল)। তবে বিকালে বৃষ্টি না হলে টুর্নামেন্টের প্রথম ম্যাচ সামনে রেখে অনুশীলনে নামতে পারেন জামাল-তপুরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি-হুতি সংঘাত: ইয়েমেনের সংকট ও সাম্প্রতিক উত্তেজনার নেপথ্য

বৃষ্টি বাধায় ফের পেছাল বাংলাদেশের ম্যাচ

আপডেট সময় ০১:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১