ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

শাহরুখপুত্রের জামিনদার জুহি চাওলা যা বলেছেন আদালতে

আকাশ বিনোদন ডেস্ক :

মুম্বাই হাইকোর্টে গত বৃহস্পতিবার জামিন পাওয়ার পর আজ শনিবার জেল থেকে মুক্তি পেলেন বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আর আলোচিত এই মামলায় জামিনদার হয়েছেন শাহরুখের বহু সিনেমার নায়িকা ও ঘনিষ্ঠ বন্ধু জুহি চাওলা। খবর এনডিটিভির।

জানা গেছে, গতকাল শুক্রবার আরিয়ানের জামিনদার হিসেবে ১ লাখ রুপির মুচলেকায় সই করেছেন জুহি চাওলা। এদিন আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডের সঙ্গে আদালতে হাজির হন জুহি। তিনি বলেন, আরিয়ানকে ছোটবেলা থেকেই তিনি চেনেন, তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কও আছে।

এদিকে,ছাড়া পেলেও পুলিশের অনুমতি ছাড়া আরিয়ান মুম্বাইয়ের বাইরে যেতে পারবেন না বলে জামিনের রায়ে বলা হয়েছে। গ্রেফতারের বিষয়ে সোশ্যাল মিডিয়া ও মূলধারার গণমাধ্যমে কথা বলতেও পারবেন না। এছাড়া বিদেশযাত্রাসহ বিভিন্ন বিষয়ে জুড়ে দেওয়া হয়েছে নানা শর্ত। তাকে প্রতি সপ্তাহে মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ে (এনসিবি) হাজিরা দিতে হবে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর মুম্বাইয়ের একটি প্রমোদতরী থেকে গ্রেফতার হন আরিয়ান। মাদক গ্রহণ ও বিক্রির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরিয়ানকে গ্রেফতার দেখায় এনসিবি। তবে এর সত্যতা নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মত পাওয়া গেছে। একাধিকবার জামিন বাতিলের পর বোম্বে হাইকোর্ট থেকে গত বৃহস্পতিবার জামিন পান আরিয়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

শাহরুখপুত্রের জামিনদার জুহি চাওলা যা বলেছেন আদালতে

আপডেট সময় ১০:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১