ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি, যুবক আটক

আকাশ জাতীয় ডেস্ক:

শেরপুরের নালিতাবাড়ীতে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাতে নয়াবিল ইউনিয়নের খলিসাকুড়া গ্রামের নিজ বাড়ি থেকে হুমকিদাতাকে আটক করেছে পুলিশ।

আটক কৃত যুবকের নাম সুমন আহমেদ (৩২)। সে নয়াবিল ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার সুরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, নয়াবিল ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তা মুকুল হোসেনের বসত ঘরের দরজার সামনে শনিবার রাতে হাতে লেখা হত্যার চিরকুটসহ কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও একটি জবাই করা মুরগি পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই বিষয়টি জানিয়ে থানায় সে সাধারণ ডায়েরি করলে পুলিশ অভিযানে নামে।

প্রথমে পুলিশ যে দোকান থেকে কাফনের কাপড়টি বিক্রি হয়, সে দোকান খুঁজে বের করে। পরে সেই দোকানের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে এবং রোববার রাতে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

আটক কৃত সুমন, পুলিশের কাছে অকপটে সে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্যোক্তা মুকুল তার বাবার সব কাজে অসহযোগিতা করে। এই ক্ষোভ থেকেই সে এমন কাণ্ড ঘটিয়েছে।

ভুক্তভোগী মুকুল বলেন, এরকম ঠুনকো কোনো ঘটনায় এভাবে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার কথা নয়। এর পেছনে আরও বড় কোনো ঘটনা আছে। তিনি তার জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচার চান।

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, অভিযোগ পেয়েই আমরা মাঠে নামি এবং অভিযুক্তকে শনাক্ত করে আটক করি। প্রকৃত রহস্য বের করার জন্য আমরা কাজ করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি, যুবক আটক

আপডেট সময় ০৯:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১