ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

রোহিঙ্গাদের মৃত্যুর পরোক্ষ দায় সরকারের: নোমান

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের মৃত্যুর পরোক্ষ দায় সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, যথাযথ সুরক্ষা না দেওয়ায় মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মৃত্যুর পরোক্ষ দায় সরকারকে নিতে হবে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস উপলক্ষে ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ এই আলোচনা সভার আয়োজন করে।

নোমান বলেন, বাংলাদেশ এই মুহূর্তে ত্রিমুখী সমস্যার সম্মুখীন। মিয়ানমারে মানবিক বিপর্যয়, ১০ লাখ রোহিঙ্গাকে লালনের সমস্যা এবং এর ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের প্রভাব দীর্ঘমেয়াদি। এতে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদে এবং নিরাপত্তা পরিষদে আওয়ামী লীগ এ বিষয়ে কোনো বক্তব্যই দেয়নি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, বাংলাদেশের মানুষের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে রোহিঙ্গাদের প্রতি মানবতা দেখানোর জন্য। সরকার চায়নি, সরকার নিজেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল। আমরা বলিষ্ঠভাবে বলতে চাই, রোহিঙ্গাদের ফেরত নিতে হবে, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ইয়ুথ ফোরামের সভাপতি মঈনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় সঞ্চালক ছিলেন সাইদুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গাদের মৃত্যুর পরোক্ষ দায় সরকারের: নোমান

আপডেট সময় ১০:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭