ঢাকা ১২:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

গণঅনশন ও বিক্ষোভে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ

আকাশ জাতীয় ডেস্ক:

সম্প্রতি দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।

শনিবার সকাল ৬টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘর চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি। এছাড়া চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে পালিত হচ্ছে এই কর্মসূচি। বেলা ১২টা পর্যন্ত কর্মসূচি চলবে।

শাহবাগে সকাল ৭টায় এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে উপস্থিত হন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের নেতা হাসানুল হক ইনু। এ সময় বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ধর্মান্ধ, জঙ্গি ও সন্ত্রাসী হামলা পরিকল্পিত ছিল। হামলাকারীরা হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল। বাংলাদেশের মুসলিম সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে দাঙ্গা লাগানো সম্ভব হয়নি।’ কর্মসূচিতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিন্দ চন্দ্র ভৌমিক।

এদিকে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড়ে সকাল ৬টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন অংশ নিয়েছে। এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে ইসকন। হিন্দুদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ইসকনের নানা বিষয়ে বিরোধ থাকলেও বৃহত্তর স্বার্থে তারা এক কাতারে শামিল হচ্ছে।

সমাবেশে বক্তারা বলেন, ‘কুমিল্লার একটি ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে যেভাবে সাম্প্রদায়িক হামলা হয়েছে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। হিন্দুরা দেশের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বাঁচতে চায় না। তারা বাকস্বাধীনতা ও নিজেদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে চায়। একটি চক্র দেশকে অস্থিতিশীল করার জন্য কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। সরকারকে দ্রুত এ ঘটনার মূল পরিকল্পনাকারীকে আইনের আওতায় আনতে হবে।’

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে বেগমগঞ্জের চৌমুহনী ব্যাংক রোডের শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দির প্রাঙ্গণে শনিবার সকাল ৬টা থেকে গণঅনশন কর্মসূচি শুরু হয়। চলবে বেলা ১২টা পর্যন্ত। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নোয়াখালী জেলা শাখা সদস্য সচিব অ্যাডভোকেট বিনয় কিশোর রায় জানান, ১২টার পর গণঅনশন শেষে চৌমুহনীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা।

এছাড়া সিলেট, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থান থেকে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে তেল আবিবে লাখো মানুষের বিক্ষোভ

গণঅনশন ও বিক্ষোভে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ

আপডেট সময় ০১:১৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১