ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

পূজামণ্ডপে কোরআন রাখা সেই ইকবাল গ্রেফতার!

আকাশ জাতীয় ডেস্ক :

কুমিল্লার ঘটনায় জড়িত সন্দেহে মো. ইকবাল হোসেন নামের একজনকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত দশটার দিকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাত সোয়া এগারোটার দিকে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, রাতে সৈকত এলাকা থেকে ইকবাল হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। আমরা ধারণা করছি, এই ইকবাল কুমিল্লার ঘটনার সেই ইকবাল। তবে আমরা শতভাগ নিশ্চিত নই। কুমিল্লা জেলা পুলিশ পরিচয় যাচাই-বাছাই করে বিষয়টি নিশ্চিত করবেন।

এদিকে গ্রেফতার ইকবালকে কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি বলেন, আমরা তথ্য পেয়েছি ইকবালের মতো দেখতে একজনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লায় এনে যাচাই-বাছাই করার পর নিশ্চিত হতে পারবো, সে আসল ইকবাল কি-না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক

পূজামণ্ডপে কোরআন রাখা সেই ইকবাল গ্রেফতার!

আপডেট সময় ১১:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১