ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জরিমানা করায় এবার বাইক পোড়ালেন আরেক চালক

আকাশ জাতীয় ডেস্ক:

জরিমানা করায় পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে আবারও নিজের মোটরসাইকেল পোড়ালেন এক চালক। করোনা মহামারিতে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় তিনি মোটরসাইকেলে রাইড শেয়ারিং করতেন।

পুলিশ বলছে, মোটরসাইকেল চালকের আগে দুইটি মামলা ছিল। মামলাগুলো না ভাঙানোয় আজ সার্জেন্ট এক হাজার টাকা জরিমানা করেন। পরে ওই চালক কিছুদূর গিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার পলাশী এলাকায় এ ঘটনা ঘটে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুরে ট্রাফিক সার্জেন্টের কাছ থেকে মামলা খাওয়ার পর ইলিয়াস মিয়া (৩০) নামের ওই ব্যক্তি নিজের বাজাজ ডিসকোভার-১২৫ সিসি মডেলের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সার্জেন্ট তাকে ১ হাজার টাকা জরিমানা করতে গেলে হতাশা ও রাগে তিনি এ কাজ করেন।

ওসি বলেন, মোটরসাইকেল চালক ইলিয়াস মিয়ার আগে কাপড়ের দোকান ছিল। করোনার কারণে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েকমাস আগে থেকে তিনি অ্যাপসে রাইড শেয়ারিং শুরু করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দুপুর সোয়া ২টার দিকে পলাশী এলাকায় বাইকার নিজের বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে বাড্ডা লিংক রোড এলাকায় নিজের মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেন শওকত আলম নামে এক ব্যক্তি। সেসময় পুলিশ বলেছিল, ট্রাফিক আইনে মামলা দেওয়ার পর তিনি ‘উত্তেজিত হয়ে’ ওই কাণ্ড ঘটান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জরিমানা করায় এবার বাইক পোড়ালেন আরেক চালক

আপডেট সময় ০৬:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১