ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৬ অক্টোবর রাজনৈতিক দল ঘোষণা করতে চান নুর

আকাশ জাতীয় ডেস্ক:

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন। আগামী ২৬ অক্টোবর নতুন রাজনৈতিক দলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে চান তিনি।

বুধবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন নুর।

এ নিয়ে অনুষ্ঠান করার জন্য প্রশাসনের অনুমতি চেয়েছেন তিনি।

বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৬ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে তারা দল ঘোষণার অনুষ্ঠানটি করতে চান। অনুষ্ঠানে নিরাপত্তা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ২০ অক্টোবর আবেদন জানানো হয়েছে।

বুধবার রাতে নুরু ফেসবুকে লিখেছেন, গত সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ দল ঘোষণার কথা থাকলেও নানা জটিলতায় সেটা সম্ভব হয়নি। পরিবর্তিত তারিখ আবার অক্টোবর মাসের ২০ তারিখ করা হয়েছিল, প্রশাসনিক জটিলতায় ভেন্যু না পাওয়ায় সেটিও পরিবর্তন করে আজকে আবার ২৬ অক্টোবর প্রোগ্রাম করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

আশা করি, সরকার ও প্রশাসন আমাদের দল ঘোষণায় আর কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২৬ অক্টোবর রাজনৈতিক দল ঘোষণা করতে চান নুর

আপডেট সময় ০১:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১