ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

এখন থেকে আমি ডাক্তার ফাতিমা তুয যাহরা ঐশী

আকাশ বিনোদন ডেস্ক :

নিজের নামের পাশে ডাক্তার বা চিকিৎসক শব্দটি ব্যবহার করার অনুমতি পেয়েছেন সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী।

সোমবার এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে এবং কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন ঐশীর।

চিকিৎসকের পোশাক গায়ে এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে ঐশী লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজকের এই অনুভূতি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। সর্বশক্তিমান আল্লাহর রহমতে আজ থেকে আমার নামের পাশে ডাক্তার শব্দটি যুক্ত হয়েছে। এখন থেকে আমি ডা. ফাতিমা তুয যাহরা ঐশী।’

একই সঙ্গে তিনি তার পরিবার, শিক্ষক এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানান। সবার কাছে দোয়াও চেয়েছেন।

ঐশী ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকার শমরিতা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন। দীর্ঘ সময়ের যাত্রা সম্পন্ন করে সেখান থেকেই চিকিৎসক হয়ে বের হলেন তিনি।

২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবামের মধ্য দিয়ে সংগীতে যাত্রা শুরু হয় ঐশীর। ২০১৯ সালে ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় ‘মায়া, মায়া রে…’ গানটি গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

এখন থেকে আমি ডাক্তার ফাতিমা তুয যাহরা ঐশী

আপডেট সময় ১০:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১