ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মা হিসেবে ক্যাটরিনাকে প্রশংসায় ভাসালেন ভিকি

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউডের আলোচিত তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো তাদের ঘর আলো করে পুত্র সন্তানের জন্ম হয়। তার পর থেকেই ছেলেকে নিয়ে যত ব্যস্ততা দুজনের।

সম্প্রতি বাবা-মা হিসেবে নিজের ও ক্যাটরিনার অভিজ্ঞতা কেমন তা নিয়ে মুখ খুলেছেন ভিকি কৌশল। ‘ছাওয়া’খ্যাত এই অভিনেতা মা হিসেবে ক্যাটরিনার ভূয়সী প্রশংসা করেন। এক অনুষ্ঠানে সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে আলাপকালে ভিকি বলেন, ‘মা হিসেবে ক্যাটরিনা একজন সুপারহিরো।’

তিনি আরও বলেন, ‘ছেলের বয়স তো মাত্র তিন মাস। এই সময়ে বাবার করার মতো খুব বেশি কাজ থাকে না। তবে আমি ক্যাট আর বিহানের জন্য সবসময় চিয়ারলিডার হয়ে পাশে থাকার চেষ্টা করছি।’

ছেলের দেখভালের দায়িত্ব নিতে তর সইছে জানিয়ে অভিনেতার ভাষ্য, ‘আমি অপেক্ষা করছি কবে বিহান আরেকটু বড় হবে। তখন ক্যাটরিনার পাশাপাশি ওর দেখভালের দায়িত্ব আমিও পুরোপুরি নিতে পারব।’

এছাড়া অন্তঃসত্ত্বা অবস্থায় স্ত্রী ক্যাটরিনা কাইফের সংগ্রামের কথা স্মরণ করে তাকে একজন প্রকৃত যোদ্ধা বলে আখ্যায়িত করেন ভিকি। এজন্য স্ত্রীকে নিয়ে তার গর্বের কথাও প্রকাশ করেন তিনি। তার কথাতেই স্পষ্ট, জীবনের এই নতুন অধ্যায় বেশ উপভোগ করছেন ক্যাট ও ভিকি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মা হিসেবে ক্যাটরিনাকে প্রশংসায় ভাসালেন ভিকি

আপডেট সময় ০২:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬