ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলার অভিযোগ বিএনপি যদি বিডিআর হত্যার বিচার করতে না পারে সেটি হবে তাদের চরম ব্যর্থতা: জামায়াত আমির মাকে অচেতন করে সাড়ে তিন মাসের শিশু চুরি ক্রীড়াঙ্গনের উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ডোনাল্ড ট্রাম্প শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার রাজধানীতে প্রকোপ বেড়েছে কিউলেক্স মশার, গবেষণায় উদ্বেগজনক চিত্র

রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে এবার মুখ খুললেন অপরাজিতা

আকাশ বিনোদন ডেস্ক : 

টালিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য রাজনীতির ময়দানে নামছেন—এমন গুঞ্জন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল। যদিও বর্তমানে তার সতীর্থ রচনা ব্যানার্জি, লাভলী মৈত্র থেকে শুরু করে রুপালি পর্দার দাপুটে অভিনেত্রীরা রাজনীতির আঙিনায় সফল। তবে কি মমতার স্নেহধন্যা অভিনেত্রী এবার রাজনীতির ময়দানে বিচরণ করতে চলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তার সেই মনের কথা।

২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, স্টুডিওপাড়ায় ততই চড়ছে রাজনীতির পারদ। জল্পনা শাসক দলের ‘পছন্দের’ তালিকায় এবার ঠাঁই হতে পারে টালিপাড়ার একঝাঁক তারকার। ইমন চক্রবর্তী থেকে সৌমিতৃষা কুণ্ডু, তিয়াসা লেপচাসহ অনেকের নামই ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। এর মাঝেই আলোচনার কেন্দ্র অপরাজিতা আঢ্য।

সদ্য নিজের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। তার জন্মদিনে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানান মমতা বন্দ্য়োপাধ্যায়। তারপরই কটাক্ষে বিদ্ধ হন অভিনেত্রী। কেউ কেউ বলেন, ‘এবার বিধানসভার টিকিট পাকা’। কিন্তু সেই জল্পনায় পানি ঢেলে দিলেন পর্দার ‘লক্ষ্মী কাকিমা’।

সহকর্মীদের পথে না হাঁটার সিদ্ধান্তে অনড় অপরাজিতা আঢ্য। তিনি মনে করেন, যাদের ওই বিষয়ের ওপর দখল আছে, তারাই কেবল সফল হতে পারেন। অপরাজিতার এই সাফ কথা নেটপাড়ায় বেশ চর্চার সৃষ্টি করেছে। অনেকেই তার এই সোজাসাপ্টা স্বীকারোক্তির প্রশংসা করেছেন।

তৃণমূলের ঘনিষ্ঠ হিসেবেই অপরাজিতা পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভাকাঙ্ক্ষী হওয়া সত্ত্বেও কেন সরাসরি রাজনীতিতে নামতে নারাজ তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর বিনয়ী উত্তর— রাজনীতিতে আসতে গেলে যে পড়াশোনার দরকার, তা আমার নেই। আর ওটা আমার প্যাশনও নয়।

তিনি বলেন, নেত্রী নন, থাকতে চান অভিনেত্রী হিসেবেই। নাচ, গান কিংবা অভিনয়টাই তিনি ভালো বোঝেন। তাই অজানা ক্ষেত্রে পা দিয়ে তিনি নিজেকে হাসির খোরাক করতে চান না। অপরাজিতা বলেন, রাজনীতি তার বিষয় নয়, আর ভোটের ময়দানে নামার মতো ‘যোগ্যতা’ও তার নেই।

রাজনীতিতে না নামলেও মুখ্যমন্ত্রীর প্রতি তার শ্রদ্ধা আজও অটুট। অপরাজিতা জানিয়েছেন, দল বা রাজনীতির ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার ভালোবাসা ব্যক্তিগত। তবে সেই ভালোবাসাকে ভোটের বাক্সে টেনে নিতে তিনি আপাতত প্রস্তুত নন।

Tag :
আপলোডকারীর তথ্য

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী

রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে এবার মুখ খুললেন অপরাজিতা

আপডেট সময় ০২:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬