ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলার অভিযোগ বিএনপি যদি বিডিআর হত্যার বিচার করতে না পারে সেটি হবে তাদের চরম ব্যর্থতা: জামায়াত আমির মাকে অচেতন করে সাড়ে তিন মাসের শিশু চুরি ক্রীড়াঙ্গনের উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ডোনাল্ড ট্রাম্প শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার রাজধানীতে প্রকোপ বেড়েছে কিউলেক্স মশার, গবেষণায় উদ্বেগজনক চিত্র

‘প্রেশার কুকার’ আমার হৃদয়ের খুব কাছের একটি গল্প: রায়হান রাফী

আকাশ বিনোদন ডেস্ক : 

সময়ের আলোচিত ঢালিউড নির্মাতা রায়হান রাফী আসন্ন ঈদুল ফিতরে বড় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন। কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে যৌথভাবে প্রযোজনার পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করেছেন রায়হান রাফী।

সবকিছু ঠিক থাকলে ঈদে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’। দুটি পোস্টার প্রকাশের মাধ্যমে ‘প্রেশার কুকার’ সিনেমার আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেয় কর্তৃপক্ষ। একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে কোনো পুরুষ ছাড়াই চার নারী কেন্দ্র করে নির্মাতার এই ভিন্নধর্মী উদ্যোগ ইতোমধ্যে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

‘প্রেশার কুকার’ সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। পোস্টারে তাদের সাজসজ্জায় যেমন আভিজাত্যের ছাপ, ঠিক তেমনই চোখেমুখে ফুটে উঠেছে এক রহস্যময়ী নারী। সামাজিক মাধ্যমে ‘প্রেশার কুকার’ সিনেমার পোস্টার প্রকাশের পরই অনেকেই তুলনা করেছেন এ লুকের সঙ্গে বলিউডের ‘হীরামান্ডি’র।

ঢাকা শহরে নারীদের প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট এবং অদৃশ্য লড়াইয়ের প্রেক্ষাপটেই এ সিনেমার গল্প সাজানো হয়েছে। এ প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেন, এ শহরটি নারীদের জন্য এক ধরনের ‘প্রেশার কুকার’, যেখানে জমে থাকা নীরব আর্তনাদ সহ্য করতে না পেরেই যেন এই গল্পের ‘সিটি’ বেজে ওঠে।

সাধারণত ঢালিউডের বাণিজ্যিক ধারার সিনেমায় নায়কনির্ভর গল্পের আধিক্য থাকলেও রাফী এখানে সম্পূর্ণ ব্যতিক্রমী পথে হেঁটে একটি হাইপারলিঙ্ক গল্প বলতে চেয়েছেন। সিনেমাটি নিয়ে নিজের ভাবনা ও অনুপ্রেরণার কথা জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, ‘প্রেশার কুকার’ আমার হৃদয়ের খুব কাছের একটি গল্প। আমি সবসময়ই চেয়েছি দর্শকদের নতুন কিছু দিতে। নতুন স্বাদ, নতুন অভিজ্ঞতা এবং নতুন ভাষা।’

তিনি আরও বলেন, এর আগে ‘পরান’-এ দর্শক আমাকে যে সাহস দিয়েছেন, সেই সাহস নিয়েই আমি ভিন্ন ঘরানার গল্পে ‘সুড়ঙ্গ’ নির্মাণ করেছি। সেখান থেকে পাওয়া আরও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে বড় ক্যানভাসে ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মতো গল্প নিয়ে আসতে। দর্শকদের এই নিরন্তর সমর্থনই আমাকে ‘প্রেশার কুকার’-এর মতো ভিন্নধর্মী হাইপারলিঙ্ক গল্প ভাবার এবং নির্মাণ করার সাহস দিয়েছে।’

পরিচালক বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দর্শক এখন বিশ্বের সব ধরনের কনটেন্ট দেখে অভ্যস্ত। তারা নতুনত্ব বোঝেন, গ্রহণ করেন এবং মূল্যায়ন করেন। সেই দর্শকদের জন্য নতুন কিছু তুলে ধরা একজন নির্মাতা হিসেবে আমার দায়িত্ব।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ঈদে ‘প্রেশার কুকার’ শুধু একটি সিনেমা নয়, এটি হবে এক নতুন অভিজ্ঞতা। আর ‘প্রেশার কুকার’ হবে বাংলাদেশের নতুন দিনের কমার্শিয়াল চলচ্চিত্রের এক শক্তিশালী ঘোষণা।

Tag :
আপলোডকারীর তথ্য

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী

‘প্রেশার কুকার’ আমার হৃদয়ের খুব কাছের একটি গল্প: রায়হান রাফী

আপডেট সময় ০১:৫৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬