ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

পাত্র দেখে ফেরার পথে গণধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে ভাগনীর পাত্র দেখে ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে শ্রীপুর থানায় তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী নারী। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শিমুলতলী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে কামরুজ্জামান (৪০) ও ধামলাই গ্রামের আবুল কালামের ছেলে মো. গোলাপ (৩৩)। মামলায় অজ্ঞাতনামা আরেকজনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম ও তার বান্ধবী ত্রিশাল এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করেন। ভিকটিমের সাথে শ্রীপুরে মো. মোস্তফা নামে এক যুবকের সাথে গত ৮ মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শুক্রবার সন্ধ্যায় ভিকটিমের ভাগনীর পাত্র দেখার জন্য ওই বান্ধবীকে সাথে নিয়ে প্রেমিকের সাথে ময়মনসিংহের ত্রিশাল থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার বেলদিয়া গ্রামে আসেন।

সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে রাত ১০টায় কাওরাইদ বাজার থেকে সিএনজি অটোরিক্সাযোগে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন। তাদের বহনকারী সিএনজি অটোরিক্সা জৈনাবাজার-কাওরাইদ সড়কের বলদীঘাট বাজার এলাকায় পৌছলে অভিযুক্তরা তাদের গতিরোধ করে জোরপূর্বক বদলীঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের একটি কক্ষে নিয়ে যায় এবং বান্ধবীকে বাইরে আটকে রাখে।

পরে কক্ষে নিয়ে অভিযুক্তরা একে অপরের সহযোগিতায় একাধিকবার ধর্ষণ করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা ভিকটিমদের সিএনজি স্ট্যান্ডের দিকে পাঠিয়ে দেয়। এসময় বাজারে উপস্থিত শ্রীপুর থানার টহল পুলিশকে ঘটনার বিস্তারিত জানালে পুলিশ ঘটনাস্থল থেকে কামরুজ্জামান ও গোলাপকে আটক করে।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার জানান, ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত দুই জনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা আসামিকে গ্রেফতার পুলিশ অভিযান চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

পাত্র দেখে ফেরার পথে গণধর্ষণ

আপডেট সময় ০৭:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১