ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রী আসেনি তাই, অভিমানে আত্মহত্যা স্বামীর

আকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় স্ত্রী বাবার বাড়ি থেকে ফিরে না আসায় অভিমানে আত্মহত্যা করেছেন স্বামী মোস্তাফিজুর রহমান (২৫)। উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুরের প্রয়াগপুর বাবুপাড়া (আবাসন) সরকারিভাবে বরাদ্দকৃত ঘরে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত।

মোস্তাফিজুর রহমান খানপুর ইউনিয়নের রতনপুরের প্রয়াগপুর বাবুপাড়ার (আবাসন) ইয়াহিয়া ওরফে গুরা মণ্ডলের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান জানান, বেশ কিছু দিন ধরে স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ চলছিল মোস্তাফিজুর রহমানের। এতে স্ত্রী তার বাবার বাড়ি চলে যায়। অনেকবার আসতে বললেও সে না আসায় রাগ-অভিমানে সবার অগোচরে নিজ ঘরে জানালা-দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়।

মঙ্গলবার সকালে এলাকাবাসী খবর দিলে নিহতের লাশ ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয় বলে তিনি জানান।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, এলাকাবাসী ও পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারকে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্ত্রী আসেনি তাই, অভিমানে আত্মহত্যা স্বামীর

আপডেট সময় ০৯:৩১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১