ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শাল্লায় দুই সন্তানসহ মায়ের বিষপান

আকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের শাল্লায় দুই সন্তানসহ বিষপান করেছেন আঁখি বেগম (৩০) নামে এক মা। এ ঘটনায় ছেলে সিয়াম (১০) ও রবিউল (৬) বেঁচে গেলেও মারা গেছেন আঁখি বেগম।

সোমবার (৪ অক্টোবর) উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আঁখি বেগম সুলতানপুর গ্রামের সামছুল হকের স্ত্রী।

জানা গেছে, সোমবার ভোরে মাছ ধরতে ঘর থেকে বের হন সামছুল হক। মাছ ধরা শেষে বাড়ি ফিরে দেখেন দুই ছেলে কান্নাকাটি করছে। ছেলেরা জানায়, মা তাদের নিয়ে বিষপান করেছে। দ্রুত তাদের নিয়ে নৌ-পথে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সামছুল হক। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান। সিলেটে নেওয়ার পথে আঁখি বেগমের মৃত্যু হয়। সিয়াম ও রবিউল বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বিষপানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

শাল্লায় দুই সন্তানসহ মায়ের বিষপান

আপডেট সময় ১০:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১