ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জামায়াতের ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত ঐক্যবদ্ধভাবে সম্বৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই : জনপ্রশাসন উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গাজীপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন মিরপুরে মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন নারিন্দায় এসি’র সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ সংলাপের মাধ্যমে পাকিস্তান-আফগানিস্তানকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপির নেতাসহ গ্রেফতার ৫

‘মহাকাশের গান’ শুনলো বিশ্ববাসী

আকাশ আইসিটি ডেস্ক :

সম্প্রতি ইনস্টাগ্রামে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ওই ভিডিওটি শেয়ার করেছে। সেই ভিডিওতে আপনি শুনতে পাবেন মহাকাশের সংগীত। মহাসিন্ধুর ওপার থেকে কী সংগীত ভেসে আসে তা জানতে চাইলে কান পাততেই পারেন নাসার ভিডিওতে

নাসার পক্ষে ভিডিওটি সম্পর্কে জানানো হয়েছে, বিজ্ঞানীরা হাবল স্পেস টেলিস্কোপের তোলা ছায়াপথের কেন্দ্রের ছবি থেকে যে সব তথ্য পেয়েছেন, সেই সব তথ্য একত্র করে তাকে শব্দে রূপান্তরিত করেছেন। আর তার ফলেই সৃষ্টি হয়েছে এই অপূর্ব মহাজাগতিক সংগীতের।

বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, ছবির উপরের দিকে যে উজ্জ্বল আলো দেখা যাচ্ছে সেখান থেকেই সবচেয়ে জোরাল শব্দ আসছে। এভাবেই আলোর ঘনত্বের তারতম্য থেকেই সুর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। আর শুনতে পেয়েছেন মহাকাশের অনন্ত শূন্যের বুকে লুকিয়ে থাকা সংগীত।

বলাই বাহুল্য, এমন ছবি শেয়ার হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ ভিউ হয়ে গিয়েছে সেটির। সেই সঙ্গে জমা পড়েছে অসংখ্য কমেন্টও। কেউ কেউ এই সংগীতকে ‘ঐশ্বরিক ধ্বনি’ বলে উল্লেখ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘মহাকাশের গান’ শুনলো বিশ্ববাসী

আপডেট সময় ০৯:৫৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১