ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাঁড়িয়ে প্রসাব করায় খুন করা হয় সুমনকে: পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক:

মুখে দাঁড়ি রেখে দাঁড়িয়ে প্রসাব করা নিয়ে বিরোধের জের ধরেই খায়রুল ইসলাম সুমন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি বাবুকে(২৭) গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার।

সোমবার বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার বাবু গাবতলী উপজেলার সোনারায় গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বগুড়া শহরের কানুছগাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের কানুছগাড়ি এলাকায় খায়রুল ইসলাম সুমনকে ছুরিকাঘাতে খুন করা হয়।

পুলিশ সুপার জানান, গত রবিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল কাহালু থানার মুরইল এলাকা থেকে বাবুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বাবু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে তার অন্য সহযোগীর নামও প্রকাশ করে।

গ্রেপ্তার বাবু পুলিশকে জানায় ২৯ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে কানুছগাড়ি এলাকায় একটি গ্যারেজে প্রসাব করতে যায় খায়রুল ইসলাম সুমন। এসময় তিনি দাঁড়িয়ে প্রসাব করছিলেন। মুখে দাঁড়ি রেখে দাঁড়িয়ে প্রসাব করার করা নিয়ে বাবু তাকে গালিগালাজ করেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়।

একপর্যায় খায়রুল সড়কের পাশে রাখা তার প্রাইভেটকারে বসে থাকেন। কিছুক্ষণের মধ্যেই বাবু তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে সুমনের হাতে ছুরিকাঘাত করে। এ সময় সুমন গাড়ি থেকে নেমে দৌড়ে একটি ফার্মেসিতে আশ্রয় নেয়। সেখানে ঢুকে সুমনকে উপর্যুপরী ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুমন রংপুর শহরের সাতগাড়া মিস্ত্রীপাড়ার আব্দুল খালেকের ছেলে। তিনি বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় বসবাস করে রেন্ট-এ কারের ব্যবসা করতেন। ঘটনার রাতে সুমন তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে কানুছগাড়ি এলাকায় আড্ডা দিতে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দাঁড়িয়ে প্রসাব করায় খুন করা হয় সুমনকে: পুলিশ

আপডেট সময় ০৬:১২:০০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১