ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক সৌদিতে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

টানা তিন মাস ধরে কমছে প্রবাসী আয়

আকাশ জাতীয় ডেস্ক:

গত দুই মাসের ধারাবাহিকতায় সেপ্টেম্বরেও কমেছে প্রবাসী আয়। গত বছরের সেপ্টেম্বরের তুলনায় প্রবাসী আয় কম এসেছে ১৯ দশমিক ৭৪ শতাংশ। আর গত আগস্ট মাসের তুলনায় কম এসেছে ৫ শতাংশ।

রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়, সেপ্টেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা ১৭২ কোটি ৬৩ লাখ (১.৭২ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ৫০ পয়সা ধরে) যার পরিমাণ ১৪ হাজার ৭৫৯ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ২১৫ কোটি ১০ লাখ ডলার।

গত তিন মাস ধরে ধারাবাহিকভাবে কমছে রেমিট্যান্সের পরিমাণ। গত আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮১ কোটি ডলার। যা তার আগের মাস জুলাইয়ের চেয়ে ছয় কোটি ১৪ লাখ ডলার কম। এছাড়া আগের বছরের একই সময়ের চেয়ে ১৫ কোটি ৩৮ লাখ বা প্রায় ৮ শতাংশ কম। এর আগে চলতি বছরের জুলাইয়ে দেশে ১৮৭ কোটি ১৪ লাখ ডলার রেমিট্যান্স আসে। যা তার আগের মাস জুনের চেয়ে ছয় কোটি ৯৩ লাখ ডলার কম। এছাড়া আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ২৮ শতাংশ কম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী

টানা তিন মাস ধরে কমছে প্রবাসী আয়

আপডেট সময় ১০:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১