ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখে বাড়তি লোম, পার্লারের আগে যান চিকিৎসকের কাছে

আকাশ নিউজ ডেস্ক:

হরমোনের সমস্যার কারণে নারীদের অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। কারও ওজন বেড়ে যায়, আবার অনেকের মুখে বাড়তি লোম উঠতে দেখা য়ায়।

চর্মরোগ চিকিৎসকরা বলেন, নারীদের ত্বকের সমস্যা আগের থেকে বেড়েছে। এর অধিকাংশের পেছনেই রয়েছে পিসিওএস। অথচ অনেক রোগীই সে কথা জানেন না। তাই ভিতরে রোগ বাড়তে থাকে।

ত্বকে কী কী ধরনের সমস্যা বেশি হয়

হারসুটিজম: পুরুষদের মতো মুখে লোম বাড়তে থাকে। তারই সঙ্গে বুক, পেট, থাইয়ের ভিতরের অংশেও লোম বাড়ে।

অ্যাকনে ভালগারিস: মুখে ভর্তি ছোট ছোট ব্রণ দেখা দেয়। এই ধরনের ব্রণের মুখ খুব চোখা হয়।

অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপোশিয়া: মাথা থেকে চুল পড়তে থাকে। অনেকটা অংশ টাক পড়ে যাওয়ার মতো সঙ্কট দেখা দেয়।

এ ছাড়াও ত্বক শু‌ষ্ক হয়ে যাওয়া, বিভিন্ন অংশে কালো ছোপ পড়ার মতো সমস্যা দেখা দেয় অনেকের ক্ষেত্রেই। এমন হলে মন খারাপ হবেই। কিন্তু পার্লারে গিয়ে ত্বকের রূপ ফেরানোর চেষ্টা করার অনেক আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ রূপচর্চার প্রয়োজন অবশ্যই আছে, তবে এ সব সমস্যা থেকে মুক্তি পেতে পিসিওএসের চিকিৎসা দরকার।

পিসিওএস থাকলে বাড়িতে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি

*নিয়মিত শরীরচর্চা করতে হবে।

*সময় ধরে খাওয়াদাওয়াও গুরুত্বপূর্ণ।

*ওজন কমানোর জন্য খাওয়ার ধরনে বদলাতে হবে।

*চুল পড়া নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ভিটামিন খেতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুখে বাড়তি লোম, পার্লারের আগে যান চিকিৎসকের কাছে

আপডেট সময় ১১:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১