ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড নতুন রাষ্ট্রপতি দিয়ে সরকারকে যাত্রা শুরু করতে হবে: উমামা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন ডা. জুবাইদা রহমান ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়: আসাদুজ্জামান ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ পাকিস্তানের ‘ঘাড় মটকে’ দেয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

সূচকের উত্থানে ডিএসইর লেনদেন বেড়েছে

আকাশ জাতীয় ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৯৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৫৮৫ ও ২৬৯১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে দুই হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ১৩৫ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে এক হাজার ৯৮০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৪টি কোম্পানির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- অরিয়ন ফার্মা, লাফার্জহোলসিম, বেক্সিমকো লিমিটেড, শাহজীবাজার পাওয়ার, সাইফ পাওয়ার, বেক্সিমকো ফার্মা, জিপিএইচ ইস্পাত, একটিভ ফাইন, বিবিএস ক্যাবলস ও ম্যাকসন স্পিনিং।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই মঙ্গলবার ১৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৩৩৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ৬৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৭৯ কোটি ৩৩ লাখ টাকার।

Tag :
আপলোডকারীর তথ্য

রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

সূচকের উত্থানে ডিএসইর লেনদেন বেড়েছে

আপডেট সময় ০৬:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১