ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ধর্মীয় বক্তা কাজী ইব্রাহীম আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

আলোচিত ইসলামি বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি বিশেষ দল।

আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি প্রধান ও পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুফতি কাজী ইব্রাহীম ইসলামি বক্তা হিসেবে পরিচিত। হাদিসবিদ্যায় গভীর পান্ডিত্যের কারণে কাজী ইব্রাহীমকে বিজ্ঞ হিসেবে মনে করেন আলেমরা। কিন্তু তার কিছু কিছু বক্তব্য বিতর্কের জন্ম দেয়।

২০১৯ সালের শেষ দিকে চীনে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর মুফতি ইব্রাহীমের করোনা নিয়ে বক্তব্য সমালোচনার জন্ম দেয়। এছাড়া নতুন মহাদেশ, করোনার ভ্যাকসিন ও রক্তের গ্রুপ নিয়ে এই ইসলামিক বক্তার দেওয়া তত্ত্ব ও তথ্য নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আলোচনা, সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথাবার্তা বলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে বলে ডিবি পুলিশের প্রধান জন্য এ কে এম হাফিজ আক্তার।

পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, মুফতি কাজী ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন বলে অভিযোগ আছে। সেগুলো যাচাই করতে আমার তাকে জিজ্ঞাসাবাদ করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুতা আমদানি সংকট নিরসনে আজ বসছে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক

ধর্মীয় বক্তা কাজী ইব্রাহীম আটক

আপডেট সময় ১২:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১