ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইকমার্সের প্রসার হবেই: পলক

আকাশ আইসিটি ডেস্ক : 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে ইকমার্সের প্রসার হবেই। তবে, শৃঙ্খলা আনার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে যথাযথভাবে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নেওয়া হবেই।

কেননা এটি এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। এই খাতে ২৫০০ স্টার্টআপের মাধ্যমে সরকারি বেসরকারিভাবে গত ১২ বছরে ১৫ লাখ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং ১ মাসে ১শ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ভিশন ২০২১ টাওয়ার-২ সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অনুকূলে বরাদ্দকৃত জমি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় আইটি সেক্টরে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য রাজধানীর কারওয়ানবাজারে আরও একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এ বিষয়ে তিনি বলেন, আইটি সেক্টরে বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহের সফটওয়্যার টেকনোলজি পার্কে স্পেসের ব্যাপক চাহিদা পূরণ এবং ব্র্যান্ডিংয়ের উপযুক্ত ইকোসিস্টেম গড়ে তোলার জন্য কারওয়ানবাজারে আরও একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করা হবে। ১ লাখ ২০ হাজার বর্গফুট স্পেস বিশিষ্ট ১২তলা এই গ্রিন বিল্ডিং তৈরিতে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় হবে। এছাড়া কারওয়ানবাজারে ভিশন-২০২১ টাওয়ারটিতে (সাবেক জনতা টাওয়ার) বর্তমানে ১৯টি প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার তরুণের কর্মসংস্থান হয়েছে। এখানে ১৫টি স্টার্টআপ প্রতিষ্ঠান কাজ করে থাকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (যুগ্ম-সচিব) এ এন এম সফিকুল ইসলাম, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগ উৎসাহিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিই এই প্রকল্পটির মূল উদ্দেশ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে গভীর রাতে দুই সরকারি অফিসে ককটেল ও বোমার বিস্ফোরণ

ইকমার্সের প্রসার হবেই: পলক

আপডেট সময় ১১:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১