ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪৯৩ উপজেলায় হবে বিসিক-ঐক্য ডিজিটাল সেন্টার

আকাশ জাতীয় ডেস্ক:

সারা দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) উৎপাদিত পণ্য বিপণনের জন্য ৪৯৩টি উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও ঐক্য ফাউন্ডেশন যৌথ উদ্যোগে স্থাপন করবে ‘বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার’।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৯৩টি উপজেলায় বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার স্থাপনের লক্ষ্যে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং ঐক্য ফাউন্ডেশনের মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অনুষ্ঠানে আরও সংযুক্ত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং), বিশিষ্ট নারী নেত্রী শাহীন আকতার রেনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান এনডিসি। উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর করেন বিসিকের পক্ষে মো. মফিদুল ইসলাম, সচিব, বিসিক এবং ঐক্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অপু মাহফুজ।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, সিএমএসএমই উদ্যোক্তাদের পণ্য বিপণনে সব ধরনের সহযোগিতা শিল্প মন্ত্রণালয় ও বিসিকের পক্ষ থেকে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৪৯৩ উপজেলায় হবে বিসিক-ঐক্য ডিজিটাল সেন্টার

আপডেট সময় ০৫:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১