ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুরে বাবার সঙ্গে ব্যাট করলেন তামিমপুত্রও

আকাশ স্পোর্টস ডেস্ক:

এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার একদিন আগে মিরপুরে নিজেকে ঝাঁলিয়ে নিলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান। এদিন মিরপুরে সঙ্গে ছিলো তার পুত্র আরহাম খান। মাঠে বাবার সঙ্গে ব্যাট করে আরহামও।

বাবার মতো ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে আরহামেরও। না হলে বাবার সঙ্গে গুটি গুটি পায়ে কেনইবা হাজির হবে শেরে বাংলায়! ব্যাট হাতে ‘কঠোর’অনুশীলন করতেও দেখা গেছে তামিমপুত্রকে। তবে মজার বিষয় হলো- বাবা বাঁহাতি ব্যাটসম্যান হলেও ছেলে কিন্তু ডানহাতি।

মিরপুরে ব্যাট হাতে দারুণ সব শট খেললো ছোট্ট আরহাম। অন্যদিকে নেটে ঘাম ঝরাচ্ছিলেন বাবা। অনুশীলন শেষে হাত ধরাধরি করে বাবা-ছেলে বের হলেন মাঠ থেকে।

এর আগে তামিমপুত্রের সঙ্গে দেখা হয় বাংলাদেশ দলের টি-টোয়েন্টি মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গেও। সে সময় ব্যাটিং প্রাকটিস করছিলেন রিয়াদ। পরে তামিম এবং তার পুত্রকে দেখে এগিয়ে আসেন তাদের কাছে। পরে আরহামের মাথা নেড়ে তার জন্য দোয়া করে দেন তিনি।

প্রসঙ্গত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে জায়গা পাননি তামিম ইকবাল। অবশ্য স্কোয়াড ঘোষণার আগেই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। মূলত ইনজুরির কারণে দীর্ঘদিন টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন তিনি। তাই হুট করে দলে জায়গা নিতে চান না তামিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিরপুরে বাবার সঙ্গে ব্যাট করলেন তামিমপুত্রও

আপডেট সময় ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১