ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্নীতির দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুর্নীতির দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সাড়ে নয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগের প্রমাণ মেলায় বুধবার তাকে এ সাজা দেয় আদালত। আদালতের সাজার পরও একটি আপিলের নিষ্পত্তি না হওয়ায় আপাতত কারাগারে যেতে হচ্ছে না লুলাকে।

ব্রাজিলে আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন লুলা। কিন্তু এর আগে আদালতে দোষী সাব্যস্ত হওয়া তাঁর প্রতিদ্বন্দ্বিতায় বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগের বিষয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিলো। এছাড়া বিচার প্রক্রিয়ায় বাধার দেয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুরু থেকে এসব অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন লুলা।

রায়ের পর লুলার আইনজীবীরা ইমেইলে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট নির্দোষ এবং এ বিষয়ে তারা আপিল করবেন।

২০০৩ সালের পয়লা জানুয়ারি থেকে ২০১১ সালের একই সময় পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। এই সময়কালে ব্রাজিলে অসমতা কমানোয় সারা বিশ্বে প্রশংসিত হন সাবেক এই শ্রমিক নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুর্নীতির দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

আপডেট সময় ০৩:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭