ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অক্টোবরের শুরুতেই বিসিবি নির্বাচন

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নাজমুল হাসান পাপন দায়িত্ব নিয়েছেন ২০১২ সালে। অনেকটা অবাক হয়ে পাওয়া দায়িত্বটার ইতি টানতে চেয়েছিলেন শেষবার ২০১৭ সালের নির্বাচনে। অবশ্য সেবার বোর্ডের সভাপতি জানিয়েছিলেন বোর্ড প্রধান হতে তার আগ্রহ নেই। যদিও এখনও একই পদে বহাল রয়েছেন তিনি।

তবে এবার বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে তিনি সাফ জানিয়েছিলেন, বোর্ড প্রধান হওয়ার ইচ্ছা নেই তার। শারিরিক পরিস্থিতির বিষয়টি বিবেচনা করেই তার এমন সিদ্ধান্ত। তবে নতুন পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদের হয়ে নির্বাচন করতে পারেন তিনি।

সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ৩০ তারিখে। নিয়ম অনুযায়ী নতুন নির্বাচন দিতে হবে দেড় মাসের মধ্যে। তবে বোর্ড প্রধান জানিয়েছিলেন, আসন্ন বিশ্বকাপের আগেই নতুন পর্ষদের আগে তুলে দেওয়া হবে দায়িত্ব। এবার জানা গেল, অক্টোবরের শুরুতেই বসছে বোর্ড নির্বাচন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন খুব দ্রুতই সভায় বসবে, পরে তারিখ ঠিক হবে। আশা করা যাচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হয়ে যাবে। তফসিল কবে ঘোষণা হবে, এটা নির্বাচন কমিশনের বৈঠকে ঠিক হবে।’

নির্বাচনকে সামনে রেখে পাঁচ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। এতে অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন নিজামউদ্দিন চৌধুরী সুজন। দ্রুতই তারা বসতে চলেছেন বৈঠকে। সেখানে চুড়ান্ত হবে অক্টোবরের প্রথম সপ্তাহের কোন দিনে অনুষ্ঠিত হচ্ছে বিসিবির নির্বাচন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্টোবরের শুরুতেই বিসিবি নির্বাচন

আপডেট সময় ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১