ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

আমি চাই বাংলাদেশ বিশ্বকাপ জিতুক: নাসির

আকাশ স্পোর্টস ডেস্ক:

আবারও জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিতে আত্মবিশ্বাসী বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেন বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন। এরপর সাংবাদিকদের সাক্ষাৎকার দেয়াকালে নাসির বলেন, ‘আমি চাই বাংলাদেশ বিশ্বকাপ জিতুক।’

ফেব্রুয়ারি মাসে নাসির হোসেনের বিয়ে করার পর অনেকে হয়তো ভেবেছিলেন যে, এই বুঝি ক্রিকেট ছেড়েই দিচ্ছেন তিনি। কিন্তু ক্রিকেটের ব্যাডবয় খ্যাত এই টাইগার ক্রিকেটার এখনই অবসর নিতে রাজি নন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগে তাকে অংশ নিতেও দেখা যায়। এরপর নিজ উদ্যোগেই প্র্যাকটিস করে যান তিনি।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর কিছুদিন ছুটিতে রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। ফলে ফাঁকা রয়েছে মিরপুরের মাঠ। এবার সেই সুযোগটাই লুফে নেন নাসির, করলেন অনুশীলন। এরপর সাংবাদিকদের সঙ্গে বাক্য বিনিময়ও করেন তিনি।

সেখানে নাসির বলেন, ‘আমি তো চাইবো বাংলাদেশ বিশ্বকাপ জিতুক। এটা নির্ভর করে অনেক কিছুর ওপরে। খেলা হচ্ছে ১২০ বলের। ঐ ১২০ বল যারা ভালো খেলবে, ঐ দিনটা যাদের ভালো থাকবে, তারাই ফল করবে। বাংলাদেশ যদি বিশ্বকাপ জেতে, আমার মনে হয় না এটা অসম্ভব কিছু ।’

ফল পক্ষে আনতে করণীয় সম্পর্কে জানিয়ে নাসির বলেন, ‘টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে বড় দল আর ছোট দলের ব্যবধানটা অনেক কম থাকে। আমি বিশ্বাস করি বাংলাদেশ যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ভালো করে আর ভুল কম করে, তাহলে জেতার চান্স অনেক বেশি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

আমি চাই বাংলাদেশ বিশ্বকাপ জিতুক: নাসির

আপডেট সময় ০৮:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১