ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারীর শ্লীলতাহানি: চিত্ত রঞ্জন দাস আ.লীগ থেকে বহিষ্কার

আকাশ জাতীয় ডেস্ক:

এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে রাজধানীর সবুজবাগ থানার সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এই তথ্য নিশ্চিত করেন। বহিষ্কার নোটিশে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এ ব্যাপারে জবাব চাওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তা জানাতে হবে।

সম্প্রতি নিজ কার্যালয়ে এক তরুণীকে চিত্ত রঞ্জন দাস শ্লীলতাহানি করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় তরুণীকে কাছে টেনে বারবার তাকে জড়িয়ে ধরছেন আওয়ামী লীগের এই নেতা। ভুক্তভোগী তরুণী তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। সেই মামলায় আদালতে হাজিরা দিয়ে চিত্ত রঞ্জন দাস জামিন পান।

তবে চিত্ত রঞ্জন দাস এই ভিডিওকে নাটকের সংলাপ বলে দাবি করেন। তিনি জানান, তার এলাকার বরদেশ্বরী মন্দিরে এটি চিত্রায়িত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারীর শ্লীলতাহানি: চিত্ত রঞ্জন দাস আ.লীগ থেকে বহিষ্কার

আপডেট সময় ০৫:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১