ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারীদের ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তালেবান: জাতিসংঘ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর সহ-শিক্ষা নিষিদ্ধ করা সহ নারীদের ব্যাপারে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে। তালেবানের বিরুদ্ধে অধিকার আদায়ের দাবিতে আফগান নারীরা বিক্ষোভও করেছেন। সোমবার নারীদের ব্যাপারে নেয়া তালেবানের পদক্ষেপের সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাশেলেট। তিনি বলেছেন, তালেবান নারীদের অধিকারের ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

জেনেভায় মানবাধিকার পরিষদে মিশেল ব্যাশেলেট বলেছেন, আফগানিস্তান ‘নতুন এবং বিপজ্জনক পর্বে’ রয়েছে। সেদেশের বহু নারী, জাতিগোষ্ঠীর সদস্য ও ধর্মীয় সম্প্রদায় তাদের অধিকারের ব্যাপারে উদ্বিগ্ন।

তিনি বলেন, ‘তালেবান আশ্বাস দিয়েছিল যে, তারা নারীদের অধিকার খর্ব করবে না। কিন্তু এখন তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। গত তিন সপ্তাহে নারীদের বিভিন্ন জায়গা থেকে বাদ দেয়া হয়েছে।’

তালেবানের নতুন সরকার গঠনের ব্যাপারে হতাশা করেন ব্যাশেলেট। কারণ, এই সরকারে ৩৩ সদস্যের মধ্যে একজনও নারী নেই। বেশিরভাগই পশতুন জাতিগোষ্ঠীর সদস্য।

তালেবানের আরেকটি পদক্ষেপেরও সমালোচনা করেছেন মিশেল ব্যাশেলেট। তালেবান বলেছিল যে, দেশটির যারা পূর্বের সরকারের এবং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর পক্ষে কাজ করেছেন তাদের জন্য ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করা হলো। কিন্তু পরবর্তীতে মিডিয়ায় খবর বেরিয়েছে যে, তালেবান ওই সমস্ত ব্যক্তিদের ঘরে ঘরে খুঁজতে গিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নারীদের ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তালেবান: জাতিসংঘ

আপডেট সময় ০৯:০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১