ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রী ট্রাম্পের দৃষ্টি আকৃষ্ট করতে পারেননি: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকৃষ্ট করতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে কক্সবাজারে প্রেস ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার সময়মতো পদক্ষেপ নেয়নি, এ কারণে নাফ নদীতে শত শত রোহিঙ্গা লাশ হয়েছে। বিএনপির এই নেতা আরও বলেন, রোহিঙ্গা নির্যাতনের শুরুতে হাজার হাজার রোহিঙ্গা আশ্রয়ের জন্য যখন সীমান্তে ছুটে আসে, তখন সরকার তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধরীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী ট্রাম্পের দৃষ্টি আকৃষ্ট করতে পারেননি: রিজভী

আপডেট সময় ১০:৪৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭