ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছিটানো হবে মশার ওষুধ

আকাশ জাতীয় ডেস্ক: 

দীর্ঘ দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হচ্ছে। আবার যেন প্রাণ ফিরে পাবে স্কুলের রুম-খেলার মাঠ।

এই মহামারি করোনাকালে আবার বেড়েছে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যাও। আর তাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আগেই ছিটানো হবে মশার ওষুধ, চালানো হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটা শ্রেণিকক্ষে স্প্রে ও ফগিং করা, খেলার মাঠসহ ছাদ এবং চারপাশ পরিষ্কার করা হবে। টয়লেট বা অন্য কোথাও পানি জমে থাকলে লার্ভিসাইডিং করা হবে।

শুক্রবার রাজধানীর উত্তরায় শিক্ষাপ্রতিষ্ঠানে শেষ সময়ের প্রস্তুতি দেখতে ও চলামান বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সব মিলিয়ে মোট ৪৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্যক্রম শুক্রবার শেষ হলেও যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে গণটিকা দেওয়া হচ্ছে সেগুলোতে শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে পাঠদান করতে শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষাপ্রতিষ্ঠানে ছিটানো হবে মশার ওষুধ

আপডেট সময় ০৭:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১