ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের সঙ্গে হেরে চাকরি হারানোর শঙ্কায় অস্ট্রেলিয়ার কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক:   

জাতীয় দলের বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারানোর শঙ্কায় আছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৩টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া, তার মধ্যে মাত্র ৪টিতে জয় পেয়েছে অসিরা। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণেই চাকরি হারানোর শঙ্কায় আছেন কোচ ল্যাঙ্গার।

অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ড্রেসিংরুমে টাইগাররা উদযাপন করলে সেই ভিডিও ওয়েবসাইটে আপলোড করেন ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকমের এক কর্মী। তার সঙ্গে বাজে ব্যবহার করেন কোচ। এসব কারণেই চাকরি হারানোর শঙ্কায় ল্যাঙ্গার।

জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১৯ সালের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার একমাত্র এই মুসলিম তারকা ক্রিকেটার কোচের পক্ষ নিয়ে বলেন, জাস্টিন ল্যাঙ্গারের হয়তো মনে হচ্ছে দলের ক্রিকেটাররাই তার পিঠে ছুরি মারছে। সব দেখে তা-ই তো মনে হচ্ছে। এ কারণেই ব্যাপারটা বেশি হতাশাজনক। সত্যি বলতে, এসব দেখতে খুবই খারাপ লাগে।

নিজের ইউটিউব চ্যানেলে উসমান খাজা আরও বলেছেন, সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখুন, দলের হারের জন্য কখনোই কোচ একা দায়ী নয়। খেলোয়াড়রা প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি। একটা পর্যায়ে গিয়ে খেলোয়াড়দেরও কিছুটা দায় নেওয়া উচিত। ওদের আরও ভালো খেলতেই হবে, আর দিন শেষে এটা শুধু একজনের নয়, সবারই ভালো খেলার ব্যাপার।

পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এ তারকা আরও বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কোচ থাকা ল্যাঙ্গারের প্রাপ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশের সঙ্গে হেরে চাকরি হারানোর শঙ্কায় অস্ট্রেলিয়ার কোচ

আপডেট সময় ০৮:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১