ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬৮০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছে ডিএসইএক্স

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ আগস্ট) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর ইতিহাসে প্রথমবারের মতো ডিএসইএক্স সূচক ছয় হাজার ৮০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করে ছয় হাজার ৮৪২.২৩ পয়েন্ট ছুঁয়েছে। একইভাবে ডিএস-৩০ ও ডিএসই শরিয়াহ সূচকও সর্বোচ্চ স্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। পাশাপাশি সিএসই’র প্রধান সূচক সিএসইএক্স ও সার্বিক সূচক সিএএসপিআই অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে।

জানা গেছে, রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৪২.২৩ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি শুরু পর থেকে আজই প্রথম ছয় হাজার ৮০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছে।

আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৮.৩৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৮.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৭৯.৭২ পয়েন্টে এবং দুই হাজার ৪৫১.৮৯ পয়েন্টে। ডিএসইতে আজ দুই হাজার ৭০৬ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৮৭ কোটি ৮৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ২১৮ কোটি ৮৮ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৭টির বা ৬৫.৬৯ শতাংশের, শেয়ার দর কমেছে ৯৬টির বা ২৫.৫৩ শতাংশের এবং ৩৩টির বা ৮.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৮.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯২১.৪৭ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৮টির দর বেড়েছে, কমেছে ৮৩টির আর ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

৬৮০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছে ডিএসইএক্স

আপডেট সময় ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১