ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কচুক্ষেতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর কচুক্ষেতে বকেয়া মজুরির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

বুধবার সকাল সাড়ে ৮টায় এজে ফ্যাশনের প্রায় ৪০০ শ্রমিক সড়ক অবোরধ করেন। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে পোশাক শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

পোশাক শ্রমিকরা যুগান্তরকে বলেন, ঈদের আগে চারদিনের ওভার টাইমের টাকা বকেয়া ছিল। মালিকপক্ষ বলেছিল ঈদের পর কাজে যোগ দিলে পাওনা টাকা পরিশোধ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা তাদেরকে দেওয়া হয়নি। এজন্য তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

জানা গেছে, বকেয়া মজুরির বিষয়টি সমাধানে পোশাক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে মালিকপক্ষ ও স্থানীয় প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপরাধের হার আগের বছরের তুলনায় কমেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

কচুক্ষেতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট সময় ১২:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১