ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের রিয়ালে ফিরছেন রোনালদো!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

২০১৮ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ছিন্ন করে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তুরিনের ক্লাবটিতে ভালোই সময় কাটছে তার। এরপরও আগামী দিনগুলোতে সেখানেই থাকবেন কিনা- সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সম্প্রতি গুঞ্জন উঠেছে ফের স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদেই ফিরছেন সিআর সেভেন।

এবারের গুঞ্জনটা ফেলে দেয়ার মতো নয়। কেননা স্বয়ং রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলেত্তি নাকি রোনালদোকে খুব করে চাচ্ছেন। শুধু তাই নয়, ইতোমধ্যেই পাঁচবারের ব্যালন ডি‘অর জয়ী তারকার এজেন্টের সঙ্গে কথাও বলেছেন বলে শোনা যাচ্ছে।

এল চিরিংগুইতো দে জুগোনেস পত্রিকার সাংবাদিক এদু এগুইরের এক প্রতিবেদনে লিখেছেন, রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি খুব করেই চাইছেন রোনালদোকে ফিরিয়ে আনতে। সেজন্য নাকি রোনালদোর এজেন্টের সঙ্গে যোগাযোগও করেছেন তিনি।

তবে চলতি মৌসুমে রোনালদোকে জুভেন্টাস থেকে ভাগিয়ে নিয়ে আসা মোটেও সহজ কাজ হবে না। কেননা সময়ের অন্যতম সেরা তারকাকে সহজে ছাড়তে রাজি নয় জুভেন্টাস। তুরিনের ক্লাবটি তার সঙ্গে চুক্তি বাড়াবে বলেও শোনা যাচ্ছে।

এদিকে আবার ফ্রেঞ্চ জায়ান্ট ক্লাব পিএসজি নতুন বায়না ধরেছে। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে দলে ভেড়ানোর পর তারা নাকি রোনালদো কিনেছে চাইছে। এই গুঞ্জনও ফেলে দেয়া যাচ্ছে না। এমবাপ্পেকে ছেড়ে দিয়ে সিআর সেভেনকে দলে আনার চিন্তা-ভাবনা নাকি অনেকদিনের।

শুধু রিয়াল কিংবা পিএসজি নয়, ৩৬ বছর বয়সী তারকাকে নিয়ে টানাটানি শুরু করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিও। ইতালিয়ান সংবাদমাধ্যম করিয়েল্লে দেল্লো স্পোর্ত অবশ্য জানিয়েছে, রোনালদো নিজে চাইছেন ইংল্যান্ডে ফিরতে। তার পছন্দের তালিকায় আছে ম্যানচেস্টার সিটির নাম।

রোনালদো একজন, তাই যেতে পারবেন একটি ক্লাবেই। তাহলে তিনি কোন ক্লাবে যাচ্ছেন- সেটাই এখন দেখার বিষয়। এজন্য ফুটবলপ্রেমীদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফের রিয়ালে ফিরছেন রোনালদো!

আপডেট সময় ০৭:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১