ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাশরাফির বাসার সামনে জড়ো হয়েছেন ই-অরেঞ্জের গ্রাহকরা

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর গুলশান-১ এর সড়ক অবরোধ শেষে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাসার সামনে জড়ো হয়েছেন ই-অরেঞ্জের গ্রাহকরা।ভুক্তভোগীরা সেখানে দুই ঘণ্টা ধরে অনড় অবস্থায় রয়েছেন। এই অবস্থায় মাশরাফির বাসায় সামনে বেশ কিছু পুলিশ সদস্যও দেখা গেছে।

ভুক্তভোগীদের দাবি, মাশরাফির কথা শুনে প্রতিষ্ঠানটি থেকে পণ্য কেনার জন্য টাকা দিয়েছেন তারা। কিন্তু এখন ই-অরেঞ্জ তাদের পণ্য ডেলিভারি অথবা অর্থ ফেরত দিচ্ছে না।

সোমবার গুলশান-১ এর ১৩৭ নম্বর রোডে অবস্থিত ই-অরেঞ্জের কার্যালয় থেকে মিরপুর-১২ এর বি-ব্লকে অবস্থিত মাশরাফি বিন মর্তুজার বাসার সামনে আলোচনার জন্য দুই শতাধিক ভুক্তভোগী উপস্থিত হয়েছেন।

যদিও ই-অরেঞ্জ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে এক পোস্টে জানিয়েছে, মাশরাফির সঙ্গে এখন আর সম্পর্ক নেই তাদের।

রাসেল নামে এক ভুক্তভোগী জানান, তারা মাশরাফিকে দেখেই ই-অরেঞ্জ থেকে ভাউচার কিনেছেন।তার দাবি, মাশরাফি অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে গ্রাহকদের টাকা ফেরত দিতেও অনুরোধ জানিয়েছেন।তিনি বলেন, এখানে যদি সমাধান না হয়, তাহলে আমরা পল্লবী থানায় যাব মামলা করতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাশরাফির বাসার সামনে জড়ো হয়েছেন ই-অরেঞ্জের গ্রাহকরা

আপডেট সময় ১১:১৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১