ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইনমন্ত্রীর বক্তব্য হাস্যকর: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, আইনমন্ত্রীর বক্তব্য হাস্যকর ও নির্লজ্জ মিথ্যাচার। শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সর্বোচ্চ আদালত কর্তৃক সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পর প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতারা কিভাবে প্রধান বিচারপতির বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন তা মানুষ ভুলে যায়নি। আদালত কর্তৃক সময় বেধে দেয়ার পরও কিভাবে আপনারা মাসের পর মাস সেটিকে আটকিয়ে রাখছেন সেটাও দেশবাসী প্রত্যক্ষ করছে।

তিনি আরো বলেন, সর্বোচ্চ আদালত কর্তৃক বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আইনমন্ত্রী কেন সেটিকে বারবার এড়িয়ে যাচ্ছেন, সেটিও দেশবাসীর কাছে বোধগম্য। অর্থাৎ একদলীয় শাসনের যে বিষবৃক্ষ রোপণ করা হয়েছে সেটির গোড়ায় পানি ঢেলে তরতাজা করার জন্য বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরকার হামলা চালাচ্ছে। আইনমন্ত্রীর বক্তব্য ধোকাবাবি ও ধাপ্পাবাজী ছাড়া আর কিছুই নয়।

দেশ মহাবিপর্যয়ের মধ্যে থাকলেও সরকারের বিরোধী দল দমনের কোন কমতি নেই, এমন অভিযোগ করে রিজভী বলেন, সীমাহীন ক্ষোভ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে রোহিঙ্গা ইস্যু ও চাল সংকটের মধ্যেও দেশব্যাপী গ্রেফতার, হামলা-মামলা, বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িঘরে আক্রমণ অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইনমন্ত্রীর বক্তব্য হাস্যকর: রিজভী

আপডেট সময় ০৩:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭