ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ভারতের কাছে হারল আর্জেন্টিনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

টোকিও অলিম্পিকে শুধু দুঃসংবাদই শুনতে হচ্ছে আর্জেন্টিনাকে।

স্পেনের সঙ্গে ড্রয়ের পর ফুটবল ইভেন্টের দ্বিতীয় রাউন্ডেই উঠতে পারলেন না আলবিসেলেস্তেরা। সেই হতাশায় নির্ঘুম রাত কাটানোর পরই ফের মন খারাপ করা খবর শুনল আকাশি-নীলের দেশ।

তা হলো আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিক হকিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। বৃহস্পতিবার অনুষ্ঠিত নিজেদের চতুর্থ ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে এশিয়ার দেশটি।

এমন হার কাঙ্ক্ষিত ছিল না আর্জেন্টিনার। গত আসরে এই ইভেন্টে দুর্দান্ত খেলেছে তারা। চ্যাম্পিয়ন হয় তারা। আর এবার দ্বিতীয় রাউন্ডেই উঠতে পারল না।

ম্যাচে ৪৩ মিনিটে গিয়ে বরুণ কুমারের গোলে লিড নেয় ভারত। সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি ভারতীয়রা। পাঁচ মিনিট পরই সেট পিস থেকে গোল করে দলকে সমতায় ফেরান আর্জেন্টিনার মাইকো কাসেলা।

৫৮ মিনিটে দলকে আবার এগিয়ে নেন বিবেক প্রসাদ। কিন্তু পরের মিনিটেই ফের ধরাশায়ী হন আর্জেন্টাইন কিপার ভিভালদি।

হারমানপ্রিত সিংয়ে শটটি আর ফেরাতে পারেননি ভিভালদি। গোলব্যবধান দাঁড়ায় ৩-১। ২ গোল পিছিয়ে থেকে আর খেলায় ফিরতে পারেনি আর্জেন্টিনা।

ফলে পরাজয় নিয়ে টুর্নামেন্টকে বিদায় জানাতে হয় আলবিসেলেস্তেদের।

৪ জয় নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। অন্যদিকে চার ম্যাচের তিনটি জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ভারত। ‘বি’ গ্রুপের ম্যাচে বেলজিয়াম ৯-১ গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার ভারতের কাছে হারল আর্জেন্টিনা

আপডেট সময় ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১