ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে করোনার সংক্রমণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সংক্রমণ বাড়লে হাসপাতালে রোগীর জায়গা হবে না বলে সতর্ক করেছেন মন্ত্রী। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে এমন উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সবাইকে করোনা প্রতিরোধী টিকা নেয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এ অবস্থায় শিগগিরই হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিতে পারে। মনে রাখতে হবে, সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা হবে না।’

ঈদযাত্রায় মানুষ স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা সংক্রমণ বেড়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ঈদে গ্রামে যাওয়া-আসার কারণে করোনা সংক্রমণ পাঁচ থেকে ছয় গুণ বেড়েছে। এখন যারা ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছে অধিকাংশ গ্রামের রোগী। শহরে হাসপাতালে ভর্তি করোনা রোগীর ৭৫ শতাংশ গ্রাম থেকে আসা।

করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা দেয়ার কোনো বিকল্প নেই এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘আমরা ২১ কোটি টিকার ব্যবস্থা করেছি। মাসে এক কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১