ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীর বক্তব্যের মিথ্যাচার, মুখ খুললেন পররাষ্ট্র সচিব

অাকাশ জাতীয় ডেস্ক:

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশ করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এ সময়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পররাষ্ট্র সচিব এম শহীদুল হককে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে। তবে রয়টার্সকে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য ও বাসসের খবরে পররাষ্ট্র সচিবের উদ্ধৃতি পরস্পরবিরোধী। তবে পররাষ্ট্র সচিব বলেছেন, তিনি এমন কিছু বলেননি।

বাসসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি ( ডোনাল্ড ট্রাম্প) শুধু জিজ্ঞেস করেছিলেন, বাংলাদেশ কেমন আছে? আমি বলেছিলাম, ভালো। তবে আমাদের একমাত্র সমস্যা মিয়ানমার থেকে আসা শরণার্থীরা। কিন্তু শরণার্থীদের নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।’

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন, শরণার্থীদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পরিষ্কার। সেজন্য রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের বিষয়ে ট্রাম্পের সহায়তা চেয়ে কোনও কাজ হবে না।

পরস্পরবিরোধী এই বক্তব্য বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব জানান, তিনি বিষয়টি এভাবে বলেননি।
তিনি বলেন, আমি বলেছি, ওইখানে (জাতিসংঘের সদর দফতরে) সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল (প্রধানমন্ত্রী ও ট্রাম্পের)। অনেকের মাঝখানে তিনি সেখানে কিছু বলেননি। কিন্তু আমেরিকা আমাদের সঙ্গে সবসময় আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রধানমন্ত্রীর বক্তব্যের মিথ্যাচার, মুখ খুললেন পররাষ্ট্র সচিব

আপডেট সময় ০৩:০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭