ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের উগ্র চিন্তার প্রতি আকর্ষণ কমে যায় : ববি হাজ্জাজ সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

দুই ছেলের জামিন হলেও হাসেমসহ ৬ জন কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় রিমান্ড শেষে জামিন পেয়েছেন কারখানার মালিক এম এ হাশেমের দুই ছেলে। তবে হাশেমসহ বাকি ৬ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার জামিন আবেদনের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত ওই আদেশ দেন। এর আগে, চার দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে তোলা হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিনপ্রাপ্তরা হলেন এম এ হাশেমের ছেলে তাওসীব ইব্রাহীম (৩৩) ও তানজীম ইব্রাহীম (২১)। এর আগে, গত ১০ জুলাই এ দুইজনসহ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) শাহেন শান আজাদ (৪৩), উপ মহাব্যবস্থাপক মামুনুর রশিদ (৫৩), সিভিল ইঞ্জনিয়ার ও প্রশাসনিক কর্মকর্তা মো. সালাউদ্দিনকে (৩০) গ্রেফতার করা হয়। সেদিনই তাদের ৪ দিন করে রিমান্ডে নেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, হত্যা ও হত্যার অভিযোগে ৩০২, ৩২৬, ৩২৫, ৩২৩, ৩২৪, ৩০৭ ধারায় সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেমসহ আটজনকে ৪ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেন, ৪ দিনের রিমান্ড শেষে আমরা ৮ জনকে আদালতে প্রেরণ করি। আদালত ২ জনের জামিন দেন এবং ৬ জনকে কারাগারে প্রেরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের

দুই ছেলের জামিন হলেও হাসেমসহ ৬ জন কারাগারে

আপডেট সময় ১১:৩৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১