ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাস্তায় বের হওয়ার কারণে মতিঝিলে আটক ১৫২

আকাশ জাতীয় ডেস্ক:

কঠোর লকডাউনে বিধি-নিষেধ উপেক্ষা করে রাস্তায় বের হওয়ার দায়ে রাজধানীর মতিঝিল এলাকায় ১৫২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (০৩ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মতিঝিল এলাকায় অভিযানে তাদের আটক করে মতিঝিল বিভাগের পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সরকারি বিধি-নিষেধ পালন না করে মতিঝিল, পল্টন, রামপুরা, খিলগাঁও, মুগদা ও সবুজবাগ এলাকায় যারা অহেতুক কারণে রাস্তায় বের হয়েছেন তাদের আইনের আওতায় আনা হয়েছে। এপর্যন্ত ১৫২ জনকে আটক করা হয়েছে।

কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার সকাল থেকেই এসব এলাকায় একাধিক চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে মতিঝিল বিভাগের পুলিশ সদস্যরা।

আব্দুল আহাদ আরও বলেন, এসব চেকপোস্টে পুলিশের ক্রাইম বিভাগের পাশাপাশি ট্রাফিক বিভাগের সদস্যরাও নিয়োজিত ছিল।

তবে যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তাদের জিজ্ঞাসা করে উপযুক্ত কারণ বিবেচনায় ছেড়ে দেওয়া হচ্ছে।

এর আগে, শুক্রবার কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে অহেতুক কারণে বের হওয়ায় রাজধানীতে ৩২০ জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন ট্রাফিক আইন অমান্য করে অহেতুক গাড়ি চালানোর দায়ে ৬৮টি গাড়ির মালিককে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

রাস্তায় বের হওয়ার কারণে মতিঝিলে আটক ১৫২

আপডেট সময় ০৪:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১