ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হুমায়ূনকে নিয়ে নুহাশের আবেগঘন পোস্ট

আকাশ বিনোদন ডেস্ক :

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ নেই, তাও কয়েক বছর হয়ে গেল। তিনি বাংলা সাহিত্যে নতুন একটি ধারা সৃষ্টি করে গেছেন। তার শূন্যতা অনুভব করছেন তরুণ প্রজন্ম, যারা প্রতি বছর মেলায় তার বইয়ের অপেক্ষায় থাকত।

হুমায়ূন আহমেদের পরিবার তার স্মৃতি আগলে বেঁচে আছে। পরিবারের সবচেয়ে প্রিয়জনকে হারিয়ে সদস্যদের হৃদয়ে রক্তক্ষরণ। সবসময়ই তার অনুপস্থিতি কাঁদায় তাদের। বিশেষ দিবস-পার্বণে আরও বেশি মনে পড়ে স্নেহময়ী এই মানুষটিকে।

রোববার ছিল বাবা দিবস। বিশেষ এই দিনে হুমায়ূন আহমেদের সঙ্গে একটি স্মৃতি সামনে এনেছেন তার বড় ছেলে নুহাশ আহমেদ। বাবার সঙ্গে তার শিশুকালের ছবি ফেসবুকে শেয়ার করে জানিয়েছেন বাবা দিবসের শুভেচ্ছা।

মা গুলতেকিন আহমেদ নুহাশকে ওই ছবিটি দেন। পুরনো সেই ছবিটি নুহাশ ফেসবুকে দেন। ছবিতে দেখা যায়, কয়েক মাস বয়সি শিশু নুহাশকে কাঁধে করে রোদ পোহাচ্ছেন হুমায়ূন আহমেদ।

ছবির নিচে হৃদয়স্পর্শী একটি পোস্টও দিয়েছেন নুহাশ। ক্যাপশনে লিখেছেন— ‘আমার বাবা আমাকে রোদে ভিটামিন ডি’র ডোজ দিচ্ছেন।’ তার পরই তিনি ছবি কীভাবে পেলেন তা উল্লেখ করেন।

নুহাশ লেখেন— ‘বাবা দিবস তোমার কাছে তিক্ত হতে পারে, যদি তোমার বাবা না থাকে। কিন্তু একজন অসাধারণ মা থাকলে সেই অভাবটা পূরণ হয়ে যায়।’

প্রসঙ্গত, বাবার কাছ থেকে শিক্ষা পেয়ে নুহাশ সৃষ্টিশীল কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। নুহাশ ইতোমধ্যে বেশ কিছু বিজ্ঞাপন নির্মাণ করেছেন, বানিয়েছেন চলচ্চিত্রও। তার নির্মিতব্য চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’ প্রজেক্ট এবার যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবেও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হুমায়ূনকে নিয়ে নুহাশের আবেগঘন পোস্ট

আপডেট সময় ০২:০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১