ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন গোপালগঞ্জে বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারীর পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ‘এরা ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে’:শিক্ষামন্ত্রী লক্ষণ ভালো নয়, এদের খুঁটির জোর কোথায়?ফেসবুকে জামায়াত আমির গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার : জাহেদ উর রহমান ইরানের আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০

শব্দসৈনিক কুলসুম জামান আর নেই

আকাশ জাতীয় ডেস্ক:

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কুলসুম জামান আর নেই। বার্ধক্যজ‌নিত বি‌ভিন্ন রো‌গে আক্রান্ত হ‌য়ে শ‌নিবার ভো‌রে ঢাকার এভার‌কেয়ার হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মরহুমার ছেলে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার ম‌শিউজ্জামান রোমেল এই তথ্য নিশ্চিত করেছেন।

কুলসুম জামান টাঙ্গাইল-২ (ভুঞাপুর-‌গোপালপুর) আস‌নের সা‌বেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামা‌নের স্ত্রী। তিনি সংর‌ক্ষিত আসনের সংসদ সদস্য অপরা‌জিতা হ‌কের মা।

মরহুমার পরিবার সূত্রে জানা যায়, ঢাকার গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ টাঙ্গাইলে নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে গ্রা‌মের বা‌ড়ি টাঙ্গাই‌লের গোপালপু‌রের নারুচীতে স্বামী খন্দকার আসাদুজ্জামা‌নের কব‌রের পা‌শে তাকে দাফন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

শব্দসৈনিক কুলসুম জামান আর নেই

আপডেট সময় ০১:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১