ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাবেক এমপি আব্দুল হান্নান মারা গেছেন

আকাশ জাতীয় ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য এম এ হান্নান (৮৬) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন।

জানা গেছে, ২০১৪ সালে মহাজোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সাবেক এ সদস্য।

তিনি ২০১৫ সালের ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় গ্রেপ্তার হন। ত্রিশালের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন ২০১৫ সালের ১৯ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ওই মামলাটি করেন। গ্রেপ্তারের পর থেকে ওই মামলায় কারাভোগ করছিলেন সাবেক এই এমপি। গত সপ্তাহে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আব্দুল হান্নান মারা গেছেন

আপডেট সময় ১২:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১