ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

১২ টাকায় বিক্রি হচ্ছে বাড়ি!

আকাশ নিউজ ডেস্ক:

মাত্র ১২ টাকা দিয়ে যদি আস্ত একটা বাড়ি কেনা যায় তাহলে কেমন হয়? নতুন বাসিন্দাদের আকর্ষণ করতে এই অবিশ্বাস্য দামেই শহরের পরিত্যক্ত বাড়ি বেচছে ক্রোয়েশিয়ায় সরকার।

উত্তর ক্রোয়েশিয়ায় লেগ্রাড শহরের এই দামে বাড়ি বিক্রি হচ্ছে বলে শনিবার এক প্রতিবেদনে জানা গেছে।

কিন্তু কেন সরকার এই দামে বাড়ি বিক্রি করছে? জানা গেছে,চলতি শতাব্দীর শুরু থেকে জনসংখ্যায় ব্যাপক হারে হ্রাস পাচ্ছে লেগ্রাডে। অস্ট্রো-হাঙ্গেরির সাম্রাজ্য থেকে আলাদা হয়েছে একসময়ে ক্রোয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর লেগ্রাড। নতুন সীমানা হয়ে কার্যত কোণঠাসা হয়ে গেছে শহরটি। তাই জনসংখ্যাও কমছে।

সবুজে ঘেরা, চারপাশে অরণ্য, হাঙ্গেরির সীমানা ঘেঁষা লেগ্রাডে বর্তমানে মাত্র ২ হাজার ২৫০ জন বাসিন্দা থাকেন। আর এবার জনসংখ্যা বাড়াতে তাই শহরের পুরোনো পরিত্যক্ত বাড়ি বেচে দিচ্ছে সরকার।

প্রথম দফায় ১৯টি ফাঁকা বাড়ি মাত্র ১২ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। এখন পর্যন্ত ১৭টি বাড়িই বিক্রি হয়ে গেছে। বাড়িগুলোর কোনোটি ভগ্নপ্রায় আবার কোনোটি জানলা-দরজাবিহীন। যদিও শহরের মেয়র ইভান স্যাবোলিক জানান, বাড়িগুলো বসবাসের যোগ্য করে তুলতে সাড়ে তিন লাখ টাকা করে দেবে সরকার। তবে যারা বাড়ি কিনবেন তাদের জন্য কিছু শর্ত রেখেছে প্রশাসন। ক্রেতাদের আর্থিকভাবে সচ্ছল হতে হবে এবং বয়সও হতে হবে ৪০ বছরের নীচে। কমপক্ষে ১৫ বছর তাদের ওই শহরে থাকতেই হবে বলে জানিয়েছে প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

১২ টাকায় বিক্রি হচ্ছে বাড়ি!

আপডেট সময় ১১:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১