ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাতিরঝিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

নিহতের নাম আনোয়ার হোসেন (৩৫)।

বুধবার সকাল সাড়ে ৭টায় হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা রিয়াজবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুমুর্ষু অবস্থায় পথচারী মো. মহিদুল কাজি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী মহিদুল জানান, রিয়াজবাগ এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন আনোয়ার। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি, তবে তার কাছ থেকে পাওয়া একটি আইডি কার্ড থেকে নাম জানা যায় আনোয়ার হোসেন।

তিনি আরমান অ্যাপারেলসের সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাতিরঝিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

আপডেট সময় ১২:২৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১