ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই : সমাজকল্যাণ মন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন স্বাধীন সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা করবেন না : আতিকুর রহমান রুমন সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমানের নেতৃত্বে মানবকেন্দ্রিক এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

ঢাকা মেডিকেলে উপপরিচালকের সঙ্গে ঠিকাদারের হাতাহাতি

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ ও ঠিকাদার মিয়া মো. খালেদ রাজুর মধ্যে হাতাহাতি হয়েছে বলে জানা গেছে। রবিবার দুপুরে হাসপাতালের সভাকক্ষে এ ঘটনা ঘটে। একটি বিল নিয়ে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশ ও হাসপাতালের আনসার সদস্যদের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ঘটনা উল্লেখ করে শাহবাগ থানায় একটি অভিযোগ করেছেন ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ। তিনি গণমাধ্যমকে বলেছেন, আমি কিছু বলতে পারছি না। পরিচালক স্যার সব কিছু বলতে পারবেন। আমি কিছু জানি না।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো নাজমুল হক গণমাধ্যমকে বলেন, হাসপাতালের উপ-পরিচালক ও ঠিকাদারের মধ্যে একটি অনাকাক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে শাহবাগ থানা ও হাসপাতালের আনসার সদস্যদের ডাকি। এমন ঘটনা কারোর জন্যই ভালো নয়। ঘটনাটি যাতে বড় আকারের দিতে যেতে না পারে সে জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।
তিনি বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সঠিক কারণ বের করে আপনাদের পরে বিষয়টি জানানো হবে।

এদিকে ঘটনার বিষয়ে ঠিকাদার মিয়া মো. খালেদ রাজুর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন-অর-রশীদ গণমাধ্যমকে বলেন, ঠিকাদার মিয়া মো. খালেদ রাজুর সঙ্গে হাতাহাতির বিষয়ে ঢামেকের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল-আজাদ আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগটি মামলার পর্যায়ে যাওয়া প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা মেডিকেলে উপপরিচালকের সঙ্গে ঠিকাদারের হাতাহাতি

আপডেট সময় ১০:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১